× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ খাতের দুর্নীতির ভার জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে সরকার : টুকু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম

ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার নিজেদের দুর্নীতির ভার জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। 

এর প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার তাদের দুর্নীতির ভার জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ খাতে তারা দুর্নীতি করেছে, এর দায় চাপিয়ে দিয়ে জনগণকে শোষণ করবে। ওরা চুরি করবে, আমাদের তার দায়ভার বহন করতে হবে।’

সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘যে হারে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এতে করে এমন একটা সময় আসবে, যখন বিদ্যুৎ কেনার মতো জনগণের অবস্থা থাকবে না।’

বিএনপি এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১৬ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। তার মিত্র দলগুলোও একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা