× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৩ ঘণ্টা আগে

আপডেট : ১২ ঘণ্টা আগে

নতুন ভবনের মেডিসিন বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। ছবি: ফেসবুক থেকে

নতুন ভবনের মেডিসিন বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। ছবি: ফেসবুক থেকে

মুন্সীগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬১)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সোমবার সকালের দিকে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এর আগে এদিন সকাল ছয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢামেকের জরুরি বিভাগে সকাল সোয়া আটটার দিকে তাকে নিয়ে আসলে নতুন ভবনের মেডিসিন বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে বর্তমানে নতুন ভবনে মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।

পরে ডা. দীপু মনির প্রাথমিক চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে গ্রেপ্তার হন দীপু মনি। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন। প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা