প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো। ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলটির সকল জেলা ও মহানগর শাখাকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে, একই দাবিতে মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার বিজয়নগরে পৃথক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।
এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সমাবেশে জামায়াতে ইসলামীর আমিরসহ জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।