× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাসেই জনসমর্থন হারিয়েছে বিএনপি সরকার: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

তিন মাসেই জনসমর্থন হারিয়েছে বিএনপি সরকার: আসিফ মাহমুদ

বিএনপি তাদের সাংগঠনিক অদক্ষতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে মাত্র তিন মাসের মধ্যেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লায় একটি কনভেনশন হলে এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে যেকোনো হত্যা, ধর্ষণ, আন্দোলন বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তৎকালীন সরকারের সমালোচনা করা হতো এবং বলা হতো নির্বাচিত সরকার ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বর্তমান সরকারের আমলে এসব ঘটনা দিন দিন আরও বেড়ে চলেছে। 

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে দুই বছর বিদ্যুতের দাম বাড়াবে না। কিন্তু ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্যও বাড়বে। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে পরিমাণ মূল্যবৃদ্ধি করেনি, বর্তমান সরকার তিন মাসে তার চেয়েও বেশি দাম বাড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠান শেষে কুমিল্লা নগরী ও জেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আসা অন্তত ১০০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা