× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম

বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সারজিস বলেন, একটা নির্বাচিত সরকার মাত্র চার মাসে এতো প্রতারণা করতে পারে এটা দেশের আগে কখনও কল্পনাও করেনি। বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে, এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কারের কথা মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং বিভিন্ন ইস্যুতে দলটির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সাথে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।’

এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা