× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে আলোচনা ছাড়া তেলের দাম বাড়ানো প্রতারণা: জামায়াত আমির

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ২২:৩০ পিএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

সংসদে আলোচনা ছাড়া তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করেছে বলে মনে করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গত মাসে ৮ থেকে ১২ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এ মাসে আবারও প্রায় পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে। এটি আসলেই একটা জুলুম। যদি করতেই হয়, সংসদে আলোচনা করে করা যেত। জনগণ ঘুমিয়ে থাকার সময় রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে এখন সবকিছুর দাম বাড়বে। এটি জনস্বার্থবিরোধী।

সিলেট সদর উপজেলার সোনাতলায় নির্যাতনে নিহত চার বছরের এক মেয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে ৬ মে শিশুটি নিখোঁজ হয়। দুই দিন পর ৮ মে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

শিশুটির হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো এই শিশু হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে— সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। 

দেশের যেখানেই কোনো নির্যাতিত বা মজলুম মানুষের ঘটনা ঘটবে, সেখানেই তার দল মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। 

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত মন্তব্য সংসদেই উপস্থাপন করবেন তিনি।

দেশ ভালো নেই জানিয়ে শফিকুর রহমান বলেন, “এত মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে হাঁটছে। তবে ওই স্রোত যত ভয়াবহ হোক, আমরা সেই স্রোতের বিপরীতে লড়াই করে যাব।”

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির আবদুল হান্নান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা