× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১২:১৪ পিএম

ঈদের নামাজ শেষে বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের নামাজ শেষে বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদের নামাজ শেষে বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। কোরবানি ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটা ইবাদত”।

বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ-বিগ্রহে যাতে ক্ষতি না হয়, এই দোয়া করেন তিনি।

এর আগে সকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে ঈদের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

ঈদের নামাজের আগে ঈদগাহে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “আমাদের মনের মধ্যে, সমাজের মধ্যে যত কলুষতা আছে, আমরা কোরবানির মধ্য দিয়ে তা পবিত্র করতে চাই”।

বাংলাদেশের দুস্থ-গরিব, যাঁরা বৈষম্যের শিকার হয়ে আছেন, তাঁদের বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ নির্মাণ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা