× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে লাল কাপড়ে মুখ ঢেকে যুবলীগের লাঠি মিছিল

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৮:১০ পিএম

মুখে লাল কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। ছবি: ভিডিও থেকে

মুখে লাল কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। ছবি: ভিডিও থেকে

‎নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় লাল কাপড়ে মুখ ঢেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। 

আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার মিছিলে একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওতে মুখে লাল কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। মিছিলে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।

শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল নিয়ে লিংক রোডে গিয়ে মিছিলটি শেষ হয়। 

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “আমাদের কাছে মিছিলের কোনো তথ্য নেই। চাষাঢ়ার একটি সাইড আমাদের এলাকার মধ্যে পড়েছে। তবে এমন কোনো ঘটনা আমাদের জানা নেই”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা