× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেট উপলক্ষে এনসিপির নীতি-সংলাপ ও আলোচনা সভা বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ২১:১৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ১৬:৩০ পিএম

ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে

ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে

আসন্ন জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সামাজিক নিরাপত্তা, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থান বিষয়ক একটি বিশেষ নীতি-সংলাপ ও আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী সেশনের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সেশন শেষে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

এতে আরও বলা হয়, এনসিপির ছায়া বাজেট কমিটির আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফহুইপ নাহিদ ইসলাম এবং উদ্বোধন করবেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

আর এ আয়োজনের বিভিন্ন সেশনের আলোচনায় অর্থনীতিবিদ, উদ্যোক্তা, শিল্পখাতের প্রতিনিধি, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করবেন। আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ও উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান এই আয়োজনে দেশের সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা