ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির আহমদকে দেখতে ঢাকা মেডিক্যালে দেখতে আসেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ঢামেকের আইসিইউতে মঙ্গলবার রাত ১০টার দিকে আহত ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল ত্যাগ করেন।
এসময় ডা. শফিকুর রহমান চিকিৎসক নাসির ইসলামের উপর হামলার ঘটনার নিন্দা জানান ও সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি বলেন, “বিগত শাসন আমলে দেশের ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। সেখান থেকে আমাদের বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সংসদের বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধীদল”।
গত শুক্রবার শরীয়তপুর সদর হাসপাতালে একজন হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. নাসিরের ওপর হামলার ঘটনা ঘটে।