প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১১:৫৯ এএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১২:০৫ পিএম
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান মিয়া গোলাম পরওয়ার।
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি সোমবার হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের নিকট দোয়া করেন।
এ সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।