× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ১২:১৪ পিএম

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ছয় নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুস্তাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন এবং মমিন উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা