× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ নিয়ে অনিশ্চয়তায় থালাপতি বিজয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৯:৩২ পিএম

দক্ষিণ ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ফাইল ফটো

দক্ষিণ ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ফাইল ফটো

তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও অনিশ্চয়তার মুখে টিভিকে (তামিলাগা ভেট্ট্রি কাজাগম) প্রধান থালাপতি বিজয়।

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বুধবার দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, টিভিকের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন রাজ্যপাল। ফলে বৃহস্পতিবার বিজয়ের শপথগ্রহণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ এখনও অন্তত ১০টি আসনের ঘাটতি রয়েছে। কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন পাওয়ায় সেই সংখ্যা বেড়ে ১১২ বা ১১৩তে দাঁড়ালেও, সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও ৫-৬টি আসন কম রয়েছে অভিনেতা বিজয়ের।

বুধবার চেন্নাইয়ে টিভিকের সদর দপ্তরে গিয়ে বিজয়ের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতারা। তাকে সরকার গঠনে পূর্ণ সমর্থনের আশ্বাসও দেওয়া হয়েছে বলে দাবি করছে এনডিটিভি।

কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বও তামিলনাড়ু ইউনিটকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছিল। দলটি স্পষ্ট জানিয়েছে, তারা “ধর্মনিরপেক্ষ সরকার”কেই সমর্থন করবে এবং বিজেপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তবে তাদের শর্ত, সংবিধানে বিশ্বাস করে না এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখা যাবে না।

তাই এখনও স্পষ্ট নয়, কংগ্রেস ছাড়াও আর কোন দল বা স্বতন্ত্র বিধায়করা টিভিকের পাশে দাঁড়াবে।

২টি আসন পাওয়া ভিসিকে (VCK) এবং বাম দলগুলি- সিপিআই ও সিপিআই (এম) সমর্থন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। বাম দলগুলি সিদ্ধান্ত নিতে ৮ মে পর্যন্ত সময় চেয়েছে। এই দলগুলির সমর্থন পেলে ১১৯টি আসনের সমর্থন জোগাড় করতে পারে টিভি। আর এটাই সরকার গঠনের জন্য যথেষ্ট।

অন্যদিকে, তামিলনাড়ুর রাজনৈতিক মহলে জোর জল্পনা টিভিকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়েও। এআইএডিএমকের ৪৭ জন বিধায়কের মধ্যে অন্তত ৩০ জন টিভিকেকে সমর্থন করতে পারেন বলে খবর, যা হলে বিজয়ের সরকার গঠন অনেকটাই সহজ হয়ে যাবে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭, পিএমকে ৪, আইইউএমএল ২, সিপিআই ২, সিপিআই(এম) ২ এবং বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে একটি করে আসন জিতেছে।

কংগ্রেসের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডিএমকে। দলের মুখপাত্র সারাভানান আনন্দুরাই কংগ্রেসকে “জনগণের সঙ্গে বিশ্বাসঘাতক” বলে কটাক্ষ করেছেন।

তার অভিযোগ, মন্ত্রিসভায় দুটি আসনের লোভে কংগ্রেস আত্মবিনাশের পথে হাঁটছে। যদিও কংগ্রেসের দাবি, এই জোট শুধু রাজ্যস্তরে, জাতীয় স্তরে তারা এখনও ‘ইন্ডিয়া’ জোটের অংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা