মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১২:২২ পিএম
শরীফুল ইসলাম নিশাদ এবং রাফিউল ইসলাম নওশাদ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
শরীফুল ইসলাম নিশাদকে কমিটির সভাপতি ও রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।