× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

বাসস

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৪:৩৮ পিএম

আপডেট : ০২ মে ২০২৬ ২০:০৩ পিএম

যাচাই-বাছাই শেষে বৈধ হলো  এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন।  ছবি: নুসরাত তাবাসসুম জ্যোতির  ফেসবুক প্রোফাইল থেকে

যাচাই-বাছাই শেষে বৈধ হলো এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন। ছবি: নুসরাত তাবাসসুম জ্যোতির ফেসবুক প্রোফাইল থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হন। নথিপত্র, প্রস্তাবক-সমর্থক এবং জোটের সমন্বয়কের স্বাক্ষর সঠিক থাকায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এখন মনোনয়নপত্রটি চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর নুসরাত তাবাসসুম জ্যোতি সাংবাদিকদের বলেন, গেজেট প্রকাশ ও শপথসহ কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। তবে সংসদে থাকুন বা না থাকুন, তিনি দলের প্রতিনিধিত্ব ও নিজের রাজনৈতিক আদর্শ বজায় রাখবেন।

এর আগে গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর উপস্থিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্ট-এ রিট দায়ের করলে ২৭ এপ্রিল আদালত মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর ২৯ এপ্রিল মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং ২ মে যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়।

এদিকে এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা আইনি জটিলতার কারণে আগেই বাতিল হয়েছে।

তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত আদেশ নির্বাচন কমিশনের কাছে পৌঁছেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি পদের মধ্যে গত ৩০ এপ্রিল ৪৯ জনের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। সমসংখ্যক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বণ্টন অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা