পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ২১:০৬ পিএম
বুধবার বিকালে পিরোজপুরের নাজিরপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ ম রেজাউল করিম। ছবি : প্রবা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন। তিনিই আজ (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেছেন। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার যত দিন এ দেশের ক্ষমতায় আছে তত দিন দেশের উন্নয়ন চলতেই থাকবে।
বিকালে পিরোজপুরের নাজিরপুরে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সারা দেশের ন্যায় পিরোজপুর জেলাতেও উন্নয়নের ধারা চলমান রয়েছে। আমরা ক্ষমতায় আসার পূর্বের এবং বর্তমানের চিত্র অনেক ভিন্ন।’
এর আগে সকাল থেকে পিরোজপুরের বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক গৌতম নারায়ণ রায় চৌধুরী, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফসহ অনেকে ছিলেন মন্ত্রীর সঙ্গে।