প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৫২ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ২১:০২ পিএম
সারজিস আলম। ছবি: সংগৃহীত
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন
পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
পেটে ব্যথা নিয়ে মঙ্গলবার বেলা
পৌনে তিনটার দিকে সারজিসকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়, যেখানে
চলছে তার চিকিৎসা।
এনসিপি নেতার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানান।
ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব।