× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৬:৪৯ পিএম

কার্টুন শেয়ার দেওয়ার অপরাধে গ্রেপ্তার এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে জাতীয় ছাত্রশক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্টুন শেয়ার দেওয়ার অপরাধে গ্রেপ্তার এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে জাতীয় ছাত্রশক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্টুন শেয়ার দেওয়ার অপরাধে গ্রেপ্তার এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে এ মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় তাদের হাতে 'কথা চলবে, কলম চলবে', 'বলে যাবো, লড়ে যাবো,' নানা প্রতিবাদী স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে সংগঠনটির বেশ কয়েকজন নেতা কথা বলেন। বক্তারা হাসিনা সরকারের সময় অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ায় লেখক মুস্তাক, কার্টুনিস্ট আহমেদ কিশোরের সঙ্গে হাসান নাসিমের তুলনা করেন। পাশাপাশি আজকের শুনানিতে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন,এখানে দাঁড়িয়ে আমার লেখক মুস্তাক, কার্টুনিস্ট আহমেদ কিশোরের কথা মনে পড়ছে। আমরা তাদের ভুলে যাইনি। হাসিনা সরকার লেখক মুস্তাককে বাসা থেকে তুলে গুম করেছিল। আমাদের লেখক মুস্তাকের কথা তখন মনে পড়েছে, যখন হাসান নাসিমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিশোরকে স্মরণ করেছি, যখন হাসান নাসিমকে জেলে বন্দি করা হয়েছে।

তিনি বলেন, হাসান নাসিমকে যে মামলায় তুলে নিয়ে যাওয়া হয়, তার ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দেখানোর কথা। কিন্তু তার ভাই ডিবি অফিসে গেলেও তার সঙ্গে কেউ কথা বলেনি। তার জামিন মঞ্জুর করা হয়নি। 

এসময় তিনি দাবি করেন, আজকের শুনানিতে নিঃশর্তভাবে হাসান নাসিমকে মুক্তি দিতে হবে। পাশাপাশি  তিনি বাংলাদেশ সরকারের পলিসি নিয়ে সমালোচনার ক্ষেত্রে  সকল লেখক, শিল্পী, চিত্রশিল্প, কার্টুনিস্টদের কাজের স্বাধীনতা দাবি করেন।

সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, হাসিনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণের কণ্ঠরোধ করেছিল। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে খুনি হাসিনার তৈরি করা আইন ব্যবহার করে জনগণের বাকস্বাধীনতা হরণ করছে। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

তিনি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সরকার গঠনের দুই মাসের মাথায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ নানা সংকটের মুখোমুখি বাংলাদেশের মানুষ। হাসিনা হওয়ার যে মিশনে আপনারা নেমেছেন, তা ছাড়াও এই দেশের মানুষের জন্য অনেক কাজ রয়েছে, সেগুলো নিয়ে আপনারা সংসদে কথা বলেন। আপনারা হাসিনা হয়ে উঠতে চাইলেও, আমরা আপনাদের হাসিনা হয়ে উঠতে দেব না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা