প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ২২:০০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ফাইল ফটো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
চিকিৎসকের পরামর্শে গত সোমবার তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে থেকে গত পরশু মালয়েশিয়া চিকিৎসার জন্য গিয়েছেন”।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।