× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাজ না করে বেতন নেব, এটা আমাদের একটা বড় রোগ : মন্ত্রী মোজাম্মেল

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ২১:৩২ পিএম

আ ক ম মোজাম্মেল হক (বাঁয়ে)। ছবি : প্রবা

আ ক ম মোজাম্মেল হক (বাঁয়ে)। ছবি : প্রবা

সরকারি চাকরির প্রতি বিশেষ আগ্রহ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কারণ সেখানে কাজকর্ম করতে হবে না। কিন্তু ঠিকমতো বেতন পাওয়া যাবে। তিনি বলেন, ‘আমাদের দেশের দুর্ভাগ্য সবাই মনে করে একটা সার্টিফিকেট হলেই সরকারি চাকরি হবে। সরকারি চাকরি ছাড়া কোনো চাকরিকে আমরা চাকরি মনে করি না। এটা আমাদের জাতিগতভাবে একটা ধারণা।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘সেখানে কোনো কাজকর্ম করতে হবে না।…হাজিরা দিলেই হবে। পরে ঠিকমতো বেতন পেয়ে যাবে। প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি হলে কাজ করতে হবে। বেতন বেশি পাবে প্রাইভেট প্রতিষ্ঠানে। বেশি বেতন সে চায় না। কম পয়সার বেতন চায়। কারণ কাজ করতে হবে না। আমরা কাজ করব না, বেতন নেব। এটা আমাদের একটা বড় রোগ হয়ে দেখা দিচ্ছে।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজ এবং ইনস্টিটিউট আছে। সরকারি ৫৫৫, বেসরকারি ১৩৬১ এবং ইনস্টিটিউট আছে ৩৪১টি। এই ম্যানেজমেন্ট কত বিশাল, কত ব্যাপক সেটা আমাদের বুঝতে হবে। ১০টা বিশ্ববিদ্যালয় করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এসব কলেজ নিয়ন্ত্রণ করত। কিন্তু বাংলাদেশে উচ্চশিক্ষা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। যদিও ঢাকা শহরে এখনো সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই। সময়মতো ফল প্রকাশ করে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে নিয়ে করা হয়েছে সেটা বাস্তবায়নে সক্ষমতা যদি না থাকে তাহলে উদ্দেশ্যে সফল হবে কী করে? কলেজ ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠছে। কত যে কলেজ হচ্ছে! আজকে কর্মমুখী সেই সমস্ত কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা—এ সমস্ত কলেজ এখন হওয়া উচিত। সাধারণ শিক্ষা এক অর্থে বেকার তৈরির কারখানা। দেখা যায়, যখন একটা পিয়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় তাদের মধ্যে ৮০ ভাগ এমএ পাস। আমাদের দেশের দুর্ভাগ্য সবাই মনে করে একটা সার্টিফিকেট হলেই সরকারি চাকরি হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, শামসুন্নাহার ভূঁইয়া এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিজাম উদ্দিন, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) ড. নাসিম বানু, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা