× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, জনকল্যাণের রাজনীতি করে: এমরান সালেহ প্রিন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৮:৫৬ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে শনিবার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণের সময় কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে শনিবার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণের সময় কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, বরং ওয়াদা বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের রাজনীতি করে। জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে। ইনশাল্লাহ, জুলাই সনদও বাস্তবায়িত হবে”।

ময়মনসিংহের হালুয়াঘাটে শনিবার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি। এ সময় এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

প্রিন্স বলেন, “আর্ত মানবতার সেবা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়”।

তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ চলছে।

“মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও বাংলাদেশে জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বিরাজমান অর্থনৈতিক চাপের মধ্যেও ভর্তুকি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এখন পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করতে অনুমতি দেন নাই। জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, সে কারণেই জনগণের সুখ দুঃখ বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে”। 

তিনি জনগণের প্রতি জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যখন ফ্যাসিবাদের আবর্জনা সরিয়ে জনকল্যাণে কাজ শুরু করেছে, তখন জামায়াত-এনসিপি জোট নেতারা অহেতুক বানোয়াট ও অমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বাধাগ্রস্ত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে ”।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রণীত অধিকাংশ অধ্যাদেশ আইনে পরিণত করা হয়েছে। কিছু স্পর্শকাতর ও জন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য এই মুহূর্তে সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়নি। তবে বিএনপি শিগগিরই সেগুলো পর্যালোচনা করে জনগণের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করবে”।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ কৃষি ঋণ মওকুফ, খাল খনন, ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করাসহ জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে বিএনপি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “ভোটারদের আঙ্গুলে কলির দাগ না মুছতেই তারেক রহমান জনগণের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। অন্যান্য ওয়াদাও পর্যয়ক্রমে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। 

“ওয়াদা ভঙ্গের কোনও উদাহরণ বিএনপির ইতিহাসে নাই, তাই ওয়াদা ভঙ্গের পরিণতি বিএনপিকে স্মরণ করিয়ে দেবার কোনও প্রয়োজন নাই। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না”। 

জামায়াত-এনসিপি জোট নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দুরভিসন্ধিমূলক রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতি করুন। অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব খাটিয়ে নির্বাচন বিলম্বিত করে হীন স্বার্থ হাসিলের চেষ্টা ব্যর্থ হয়ে এখন তারা এখন সদ্য নির্বাচিত সরকার সম্পর্কে জনমনে বিভ্রান্ত করতে ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা