প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ২১:৩৮ পিএম
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকাল ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
তিনি বলেন, “এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন ‘‘আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার থাকবেই। আপনারা দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন। আপনাদের প্রাণের একটি আকুতি আছে। সবাই স্তস্ফুর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে”।
সংরক্ষিত আসনে সদস্য হওয়ার যোগ্যতা তুলে ধরে রিজভী বলেন, ‘‘আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত ১৬ /১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্যান্য সমস্ত যোগ্য যে যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই মানে দল দলের নীতি নির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড তারা সিদ্ধান্ত নিবেন।”
পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা সবাইকে মান্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এটা(মনোনয়ন) আমি পেলাম না এবং ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা বিশ্রি পরিবেশ তৈরি করা এইটা করা যাবে না।
‘‘কারণ আপনারা এই দলের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদেরকে পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস”।
মনোনয়ন ফরম বিক্রি হবে রবিবার ১২ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে আবার ফরম জমা দিতে হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
প্রথম ফরমটি রিজভী তুলে দেন জেরিন দেলোয়ার হোসেনের হাতে। দ্বিতীয় ফরমটি তুলে দেন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিনী ফাতেমা আসাদের হাতে। এরপর বিএনপির নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক,পেয়ারা মোস্তফা প্রমূখের হাতের ফরম তুলে দেন রিজভী আহমেদ।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে গতকাল ৫৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দপ্তর সূত্রে জানা গেছে।
এর আগে, গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩ টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।