× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজদিখানে ভোরের বৃষ্টির সময় অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪১ এএম

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশিরভাগ দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশিরভাগ দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামের চালতাতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নতুন নির্মিত টিনশেড মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে বড় আকারের পাইকারি ও খুচরা মুদি দোকান, স্টেশনারি ও অন্যান্য পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এমনকি বৃষ্টিও আগুনের তীব্রতা কমাতে পারেনি, ফলে ব্যবসায়ীদের শেষ সম্বলও রক্ষা পায়নি।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশিরভাগ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

মুক্তিযোদ্ধা মীর আলী হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের চোখের সামনে সবকিছু পুড়ে যেতে দেখেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল মজিদ ঢালী দাবি করেন, এটি স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এক দোকান মালিকের পারিবারিক বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে এই অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন দেওয়ান জানান, মাত্র এক মাস আগে তিনি নতুন দোকান চালু করেছিলেন। নতুন পণ্য দিয়ে সাজানো তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুরোপুরি পুড়ে গেছে।

তিনি বলেন, দোকানে থাকা নগদ প্রায় আড়াই লাখ টাকা, তিনটি ফ্রিজসহ সব মালামাল আগুনে ধ্বংস হয়েছে। এতে তার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা