× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ঘটনায় আহত সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শনিবার হাসপাতালে হানিফকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক বিশিষ্ট অর্থোপেডিস্ট ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শনিবার হাসপাতালে হানিফকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক বিশিষ্ট অর্থোপেডিস্ট ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি মো. হানিফের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তারেক রহমানের নির্দেশনায় শনিবার হাসপাতালে হানিফকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক বিশিষ্ট অর্থোপেডিস্ট ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ। তিনি চিকিৎসাধীন হানিফ ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন মো. হানিফ। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা