× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ চাঁদা চাইলে নেতাদের মাধ্যমে আমাকে জানান : নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২৩:১২ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ছবি: সংগৃহীত

এলাকার মানুষের উদ্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনারা কাউকে চাঁদা দেবেন না। চাঁদা চাইলে ওই এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেব। বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড এনায়েতনগরে সড়ক ও ড্রেন সংস্কারকাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জের মানুষ নাগরিক সমস্যায় জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নিয়োগ দিয়েছেন সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য। তারই অংশ হিসেবে আজকে এই ভাঙা রাস্তাকে সুন্দরভাবে করার জন্য এখানে পরিদর্শনে এসেছি। আমরা প্রত্যাশা করছি, রাস্তাটির কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। 

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, একটি পরিবারের মধ্যে যদি একজন মাদকাশক্ত ব্যক্তি থাকে, সেই পরিবারটি ধ্বংস হতে বাধ্য। সুতরাং আপনারা সামাজিকভাবে এই মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। তবে কোনো বিচার আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আমাদের বলবেন, আমরা পুলিশের হাতে তুলে দেব। যেন মব জাস্টিস তৈরি না হয়, সে বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন।

ডেঙ্গু রোগ প্রসঙ্গে তিনি বলেন, সামনে ডেঙ্গু মশার প্রকোপ আসছে, এতে বহু মানুষ মারা যায়। ডেঙ্গু মশা এবং ডেঙ্গু হলে অনেক টাকা খরচ হয় চিকিৎসার জন্য। সেটা যাতে না হয়Ñ প্রত্যেকে প্রত্যেকের বাড়িঘড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা