× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মুক্তিপণ’ দিয়ে রক্ষা টেকনাফের ১৪ জেলের

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১০:২৯ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ১৪:৩৭ পিএম

আরাকান আর্মির কবল থেকে ফিরে আসা টেকনাফের জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আরাকান আর্মির কবল থেকে ফিরে আসা টেকনাফের জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকা কক্সবাজারের টেকনাফের ১৪ জন জেলে অবশেষে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। অভিযোগ রয়েছে, তাদের মুক্তির জন্য অর্থ প্রদান করা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে নৌকাযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে তারা ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার টেকনাফের নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলি ছুঁড়ে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে স্থানীয় দালালের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, রাতে নৌকাযোগে আটক জেলেরা ফিরে এসেছে। তবে তারা অর্থ দিয়ে মুক্ত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন।

ফেরত আসা জেলে রহিম উল্লাহ জানান, জীবিত ফিরে আসতে পেরে তারা স্বস্তি বোধ করছেন।

তিনি বলেন, ধরে নিয়ে যাওয়ার পর আমাদের মারধর করা হয়েছে এবং কোনো খাবার দেওয়া হয়নি। তাদের নৌকার মাঝি মালাই কালু গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

আরেক জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন বলেন, “আমার তিন ছেলেসহ পরিবরারের পাচঁজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের কি আর হতে পারে।

“তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমাদের খুব দু:চিন্তায় ছিলাম। এখন চিন্তা মুক্ত হয়েছি। তবে ছেলেরা খুব অসুস্থ হয়ে পরেছে, তাদের জন্য দোয়া করবেন।”

এ বিষয়ে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, তিনটি নৌকাসহ ১৪ জন জেলে ফিরে এসেছেন। তারা কীভাবে ফিরেছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা