× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: এমরান সালেহ প্রিন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২০:১০ পিএম

শুক্রবার বিকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শুক্রবার বিকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে দলটি অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এমরান সালেহ প্রিন্সকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, “১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের মুখে আজ মুক্তিযুদ্ধের কথা শোভা পায় না। তিনি অভিযোগ করেন, ওই সময়কার সহযোগীরাই এখন মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছে”।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে তারা গণহত্যা, নির্যাতন ও লুটপাটে ভূমিকা রেখেছিল। এখন তারাই মুক্তিযুদ্ধকে অনিবার্য বলছে, যা জনগণ গ্রহণ করে না”।

তিনি আরও বলেন, “২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার মুখে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু একটি মহল তার এই অবদানকে খাটো করার অপচেষ্টা চালাচ্ছে”।

রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি জনগণকে ‘মাংস ও ঝোল’ একসঙ্গে দিতে চায়—অর্থাৎ, যেকোনো সমাধান হতে হবে পূর্ণাঙ্গ, গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত”।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, হাবিবুর রহমান, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, ওয়াহেদ তালুকদার, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার, হুমায়ূন কবির, আব্দুল মোমেন শাহিন, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, এক্জিবিশন বানোয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীনসহ অন্যান্যরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা