× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতের সকালে রংপুর সিটিতে ভোট শুরু

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ০৮:৪৩ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১২:১৫ পিএম

সিটি করপোরেশনের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালেই ভোট দিতে মানুষের ভিড়। ছবি : প্রবা

সিটি করপোরেশনের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালেই ভোট দিতে মানুষের ভিড়। ছবি : প্রবা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় নির্বাচন কমিশন করপোরেশনের ২১৯ কেন্দ্রে ভোট নেওয়া শুরু করে। একটানা ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

কুয়াশায় মোড়া শীতের সকালে শুরুতেই কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে ভিড়। এ ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে জানাচ্ছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থীসহ নয়জন। ১৭ দিনের প্রচারপর্বে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। ভোটের ৩৬ ঘণ্টা আগে বন্ধ হয়ে গেছে আনুষ্ঠানিক প্রচার।

এবার সিটি করপোরেশনটিতে সাধারণ কাউন্সিলর পদে ৩২ ওয়ার্ডে ১৮৩ এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৬৮ জন।

২০১২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটি তৃতীয়বারের নির্বাচন। এর আগে দুবার নির্বাচন হলেও ২০১২ সালেরটি হয়েছিল দলীয় প্রতীক ছাড়া। আর ২০১৭ সালের নির্বাচন হয় দলীয় প্রতীকে। গত দুই নির্বাচনে একবার ক্ষমতা পেয়েছিল আওয়ামী লীগ, দ্বিতীয়বার মেয়র পায় জাতীয় পার্টি।

নির্বাচন কমিশন জানায়, রংপুর সিটিতে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার। নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৬, পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০৩ জন। ২২৯ কেন্দ্রে মোট ভোটকক্ষ ১ হাজার ৩৪৯টি। ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে ৮৬টিকে।

ভোটে ২২৯ জন প্রিসাইডিং, ১ হাজার ৩৪৯ জন সহকারী প্রিসাইডিং ও ২ হাজার ৬৯৮ জন পোলিং অফিসার রযেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা