× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবস

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে কৃষিবিদ ও শেকৃবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৬:৫৪ পিএম

মহান স্বাধীনতা দিবসে কৃষিবিদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবসে কৃষিবিদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কৃষিবিদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক ও 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুনের উপস্তিতিতে এবং শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীরের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করেন।

নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা আব্দুল্লাহিল কাফি, মাহাতির অন্তর, রাশিদ শাহরিয়ার, সালমান রাকিব সেতু, মুস্তাকিম বিল্লাহ শাহরিয়ার, আল মুন্তাকিম মাহদি নোমান, ফারজানা করিম তৃনা সহ অন্যান্য কৃষিবিদ নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা