× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি

বাসস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ২৩:২৯ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৬ ২৩:২৯ পিএম

 বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো। ছবি: বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো। ছবি: বাসস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কর্মসূচির কথা জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এছাড়া, ২৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দলের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ দিন সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা