× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করা হবে

(সীতাকুণ্ড) চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ২২:১৩ পিএম

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে সোমবার সকালে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিফাত এসব কথা বলেন। 

তিনি বলেন, “শহীদ পরিবারদের সঙ্গে আমাদের কাজ চলবে। জনগণ ফেব্রুয়ারিতে মান্ডেট দিয়েছে। এবার আর গড়িমসি চলবে না। সরকারকে শপথ নিতে বাধ্য করতে আমরা সংসদ ও সংসদের বাইরে চাপ প্রয়োগ করব”।

সিফাত বলেন, “এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তাদেরকে সাথে নিয়েই আমাদের চলতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে”।

তিনি আরও বলেন, “সংসদে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দুই-স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া অপরিহার্য। সংসদের বাইরে অবস্থান নিয়েও আমরা জনগণের কাছে আওয়াজ তুলছি। আমাদের সক্রিয় অবস্থান অব্যাহত থাকবে”।

সিফাত অভিযোগ করে বলেন, “বিএনপি এখনও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। ফলে জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। কিন্তু শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মেধাভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে”।

সিফাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষাপটেও মন্তব্য করে বলেন, “স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে কোনো জোটের সিদ্ধান্ত এখনো দলীয় নীতিনির্ধারক পর্যায়ে। তবে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি আছে। সীতাকুণ্ডে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। তরুণ ও শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি”।

সীতাকুণ্ডের শিল্প, পর্যটন ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “এখানকার ছেলেদের চাকরি পাচ্ছে না। বেকারত্ব দূর করতে কাজ করব। চন্দ্রনাথ পাহাড়ে পর্যটন সুবিধা বাড়ানো হবে”।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন, উত্তর জেলা এনসিপি’র সংগঠক ফজলে রাব্বি চৌধুরী, জাতীয় ছাত্রশক্তি সীতাকুণ্ড আহ্বায়ক মো. আসাদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপি নেতা এডভোকেট আনোয়ারুল আলম খোকন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা