× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: জামায়াত আমির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৮:২৭ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৬ ২০:৩২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক থেকে

তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সিলেট সার্কিট হাউজে রবিবার বেলা ১১টার দিকে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, "তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়”।

সংবিধানের একটি অংশ উপেক্ষিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক দল হিসেবে যারা ফাংশন করেন, তাদের সকলের অংশগ্রহণ ছিল। দুই একটা দল বাদ করতে পারে। সবার অংশগ্রহণে যে ডায়লগ হবে, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচন হল এবং গণভোট হল। একই অর্ডারে সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল”।

ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দলের নেতারা সংবিধানের কথা বললেও অতীতে এই সংবিধানের দোহাই দিয়ে অনেকের ওপর জুলুম করা হয়েছে”।

তিনি উল্লেখ করেন, “প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একসময় বলেছিলেন—জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান পরিবর্তন করা হবে”।

তিনি প্রশ্ন তুলে বলেন, “৭২ এর সংবিধানে কি বাকশাল ছিলো? বাকশাল তো শেখ মুজিবুর রহমান নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। তার দাবি, সংবিধান ইতোমধ্যেই পরিবর্তিত হওয়ায় এটি আর অপরিবর্তনীয় নয়”।

রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “একসময় রাজনীতিবিদদের প্রতি মানুষের বিশেষ শ্রদ্ধা ছিলো, কিন্তু এখন অনেক ক্ষেত্রে কথার সঙ্গে কাজের মিল না থাকায় সেই আস্থা কমে গেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কথার সঙ্গে কাজের মিল রেখে জনগণের আস্থা অর্জন করতে না পারলে একটি ভালো জাতি গঠন সম্ভব নয়”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা