× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুৎসা রটালে গায়ে লাগবে ফ্যাসিবাদের তকমা: রিজভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৫:৪৬ পিএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: বাসস

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: বাসস

নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখনো কুৎসা রটাচ্ছে, তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। বর্তমান সময়ে গঠনমূলক সমালোচনা করার পরও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছে না- এটিই নতুন বাংলাদেশের বড় অর্জন।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল।

“মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশেহারা জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন”।

তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের যে গৌরব, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল, তারা আজ পরাজিত। বিগত সময়ে মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে গুম ও খুনের মাধ্যমে এক ভয়াবহ বন্দিদশা এবং উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল”।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, “তার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন মানুষ কমপক্ষে নির্ভয়ে কথা বলতে পারছে। অন্তত এইটুকু নিশ্চয়তা তৈরি হয়েছে যে, মন খুলে কথা বললে এখন আর গুম বা খুনের শিকার হতে হবে না”।

বিএনপির এই নেতা আরও বলেন, “তারেক রহমান দেশের মানুষের সামনে যে স্বপ্ন দেখিয়েছেন, তা পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তবে সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন”।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন রিজভী। তিনি জানান, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওইদিন কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি।

এছাড়া আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের শীর্ষ নেতারা আলোচনায় বক্তব্য রাখবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা