প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:১৮ পিএম
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশ। ফাইল ছবি
আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু এবং যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিরোধী দল বিএনপি বেশ কয়েক মাস থেকেই নির্বাচনে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। সরকারের পতন ঘটনাতে বিএনপি অন্য দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের এই ঘোষণা দেয়। এরপর বেশকিছু দল বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার করে।
গত ১০ ডিসেম্বর বিএনপি তাদের ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনকে আরও জোরালো করতে ১০ দফা ঘোষণা করে নতুন সব কর্মসূচি দেয়। তাতে সমর্থন জানায় বিভিন্ন দল।
সেই আন্দোলন সমন্বয় করতেই বিএনপি এই লিয়াজোঁ কমিটি গঠন করছে দলটি।