রামপাল ট্র্যাজেডি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১১:০৫ এএম
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর–কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সকাল ৬টা ২৭ মিনিটে দেওয়া পোস্টে এই দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে দিনটি হওয়ার কথা ছিল একটি পরিবারের জন্য আনন্দ ও নতুন জীবনের সূচনার দিন, সেই দিনই এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।
তিনি লেখেন, আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি- তিনি যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।