মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৭:১৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৭:২৩ পিএম
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: প্রজন্ম শুট
উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় মোছা. সোনিয়া আক্তার (২৫) নামের এক অন্তসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসি ইউ)তে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল১০টা দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে অন্তঃসত্ত্ব সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল, তার ইনহেলিশন ইনজুরি ছিল, এই ঘটনায় তার স্বামী মো. রুবেল (২৮), মেয়ে রোজা (০৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), তার স্ত্রী মোছা. দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯) আবু কালাম রুবেল (৩৫) জাতীয় বার্নে চিকিৎসাধীন রয়েছেন।