× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশু ও ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৬:০৭ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৬:০৮ পিএম

ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা ব্যক্তি। রবিবার সকালে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে।

ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা ব্যক্তি। রবিবার সকালে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে।

পাবনার ভাঙ্গুড়ায় রবিবার সকালে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক শিশু এবং ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুর তালহা (১৩ মাস) উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের (প্রায় ৩৫) পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু তালহা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে খেলার সময় বাড়ির আঙিনায় রাখা পানিভর্তি একটি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়।

কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে চাড়ির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও তার জানান।

এদিকে একই দিন সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন।

এ বিষয়ে ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তাদের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ঘটনাটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন। বিষয়টি তাদের জানানো হয়েছে এবং তারা এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা