প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ২১:৪২ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬ ২১:৫৪ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প উৎস খোঁজার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শনিবার রাতে তিনি এই আহ্বান জানান।
পোষ্টে জামায়াত আমীর লেখেন, “সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
“এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে। পাশাপাশি এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হব”।
তিনি আরও বলেন, “দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে”।