প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান সোমবার
দুপুরে টেলিফোনে এই আমন্ত্রণ জানান বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।
বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যন তারেক রহমান মঙ্গলবার প্রথমবারের
মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ
প্লাজায় মঙ্গলবার এই শপথ অনুষ্ঠান হবে, যেখানে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ অনেকেই
উপস্থিত থাকবেন।
তারেক রহমান ভোটে জেতার
পর থেকে যেভাবে সবাইকে নিয়ে এগাতে চাচ্ছেন, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জাতীয় নেতৃবৃন্দের
মধ্যে দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।