প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় সৈয়দ রেজাউল করিমের বাসায় গিয়ে সোমবার সন্ধ্যায় এই সাক্ষাৎ করবেন তিনি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেল বিষয়টি জানিয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপির চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সঙ্গে সাক্ষাৎ করছেন বলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।