× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজে অন্যায় করব না, কাউকে করতেও দিব না: টুঙ্গিপাড়ায় এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ এএম

 কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার নবনির্বাচিত সাংসদ সদস্য এস এম জিলানীকে শনিবার রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার নবনির্বাচিত সাংসদ সদস্য এস এম জিলানীকে শনিবার রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘আমি নিজেও অন্যায় করবো না, কাউকে অন্যায় করতেও দিব না’ বলে সাবধান করেছেন গোপালগঞ্জ ৩ আসনের কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার নবনির্বাচিত সাংসদ সদস্য এস এম জিলানী।

কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে  শনিবার রাতে এসব কথা বলেন। 

এস এম জিলানী বলেন,“ আপনাদের শুধু বলতে চাই, কেউ যদি কোন অপরাধমূলক কাজে জড়িত হয়ে যান, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে নূন্যতম ছাড় দিব না। আমি নিজেও অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিবনা।”

তিনি বলেন, “অনেক কষ্টের বিনিময়ে আজকের এই গনতন্ত্রের জাগরণ।এই জাগরণ যদি স্থায়ীভাবে ধরে রাখতে হয়, তাহলে আপনারা মনে রাখবেন রাজনৈতিক ক্ষমতা দুনিয়ায় ক্ষমতা, কিন্তু চিরস্থায়ী নয়। যেটা আপনারা অতিত নিকট ইতিহাস থেকে দেখেছেন।”

তিনি বলেন,“১৭ বছর একটা সরকার কি ক্ষমতা নিয়েছিল। তাদের কি প্রতাপ ছিল। সব চুরমার হয়ে গিয়েছিল মাত্র কয়েকঘন্টার মধ্যে। এজন্য ক্ষমতাকে কেউ বড়াই করে কারো উপর অন্যায়-অত্যাচার, নির্যাতন, জুলুম এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন 

“যে কাজটি করলে নিজের ব্যক্তিজীবন,দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব তা থেকে দূরে থাকবেন। আমার যত কাছের মানুষ হননা কেন আমি কিন্তু প্রশ্রয় দিব না। মনে রাখবেন, দেশটা আমাদের সকলের।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা