× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তারেক রহমানসহ সাতটি আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

বগুড়া অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫ পিএম

তারেক রহমান। ফাইল ছবি

তারেক রহমান। ফাইল ছবি

বগুড়ার সাতটি নির্বাচনি আসনেই এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

এই আসনে মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে কাজী রফিকুল ইসলাম ৮৮ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ)

মোট ১১৫টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মীর শাহে আলম ৪০ হাজার ১৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের শাহাদাদুতজ্জামান পেয়েছেন ২৫ হাজার ৮৮২ ভোট এবং কেটলি প্রতীকে মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৯১০ ভোট।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)

এই আসনে ১১৯টি কেন্দ্রের মধ্যে ৬৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ৭৩ হাজার ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে নূর মোহাম্মদ পেয়েছেন ৬৫ হাজার ৩২২ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)

মোট ১১৫টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে মোশাররফ হোসেন ৩৩ হাজার ১৮১ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)

শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র ১৮৯টি। এর মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে জি এম সিরাজ ১ লাখ ৬২ হাজার ৮০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩২৭ ভোট।

বগুড়া-৬ (সদর)

বগুড়া সদর আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে তারেক রহমান ১ লাখ ৪৪ হাজার ৯৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান পেয়েছেন ৬৭ হাজার ৮২৩ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)

এই আসনে মোট কেন্দ্র ১৭৪টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মোরশেদ মিলটন ২ লাখ ৮ হাজার ৪০৯ ভোট এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৭৭০ ভোট।

চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফল আসা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা