× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৯

নারী পোলিং এজেন্টদের হয়রানির অভিযোগ তাসনিম জারার

ইউএনবি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮ পিএম

কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় পুলিশের সঙ্গে তাসনিম জারার বাকবিতণ্ডা হয়। ছবি: ইউএনবি

কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় পুলিশের সঙ্গে তাসনিম জারার বাকবিতণ্ডা হয়। ছবি: ইউএনবি

ঢাকা-৯ আসনে বিভিন্ন কেন্দ্রে নারী পোলিং এজেন্টরা হয়রানি ও প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

ঢাকার খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনের পর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।

ডা. তাসনিম জারা বলেন, “আমাদের ভোটকেন্দ্র প্রতিনিধিদের বিভিন্ন অজুহাতে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নারী প্রতিনিধিরা হয়রানির শিকার হচ্ছেন।

“বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে”।

তিনি বলেন, “পোলিং এজেন্ট যারা আছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, উনারা এখানকার ভোটার না, কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না”।

এ সময় নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।

“ঢাকা-৯ আসনের অনেক কেন্দ্র থেকেও অনুরূপ অভিযোগ পাওয়া গেছে” বলেন তাসনিম জারা।

ঢাকা-৯ আসনে তাসনিম জারা বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিব এবং এনসিপির জাবেদ রাসিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা