× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-৪: নির্বাচন বর্জন করলেন ট্রাক মার্কার প্রার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩ পিএম

নির্বাচন বয়কট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। ছবি: ভিডিও থেকে

নির্বাচন বয়কট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। ছবি: ভিডিও থেকে

ভোট গ্রহণ শেষে নির্বাচন বয়কট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেইসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এসময় জসিম উদ্দিন বলে, “আজকে আপনার দেখেছেন নির্বাচন চলাকালী বড়শালঘর, ইউসূফপুর, রসুলপুর, সবীল, মাসিকারা, ফতেহাবাদ এই ইউনিয়নগুলোতে অনিয়ম হয়েছে। ভোট কারচুপি করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং অনেককেই রক্তাক্ত করা হয়েছে”।

তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মী যারা কেন্দ্রে যেত তাদেরকে আহত করা হয়েছে। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে  এবং টাকা দিয়ে ভোট কেনা হয়েছে সারাদিন। শেষ সময়ে এসে তারা নিজেরা নিজেরা ভোট কাটতেছে। এই পরিস্থিতিতে আমি আমার দেবিদ্বারবাসীর সার্বিক বিবেচনার কথা চিন্তা করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করছি”।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা