প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩ পিএম
নির্বাচন বয়কট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। ছবি: ভিডিও থেকে
ভোট গ্রহণ শেষে নির্বাচন বয়কট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেইসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এসময় জসিম উদ্দিন বলে, “আজকে আপনার দেখেছেন নির্বাচন চলাকালী বড়শালঘর, ইউসূফপুর, রসুলপুর, সবীল, মাসিকারা, ফতেহাবাদ এই ইউনিয়নগুলোতে অনিয়ম হয়েছে। ভোট কারচুপি করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং অনেককেই রক্তাক্ত করা হয়েছে”।
তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মী যারা কেন্দ্রে যেত তাদেরকে আহত করা হয়েছে। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে ভোট কেনা হয়েছে সারাদিন। শেষ সময়ে এসে তারা নিজেরা নিজেরা ভোট কাটতেছে। এই পরিস্থিতিতে আমি আমার দেবিদ্বারবাসীর সার্বিক বিবেচনার কথা চিন্তা করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করছি”।