× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী সারজিস

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৩ পিএম

জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট দিয়েছেন সারজিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট দিয়েছেন সারজিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সকাল থেকে যে অবাধ ও সুষ্ঠু পরিবেশ রয়েছে, তা বিকেল পর্যন্ত বজায় থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী পঞ্চগড়-১ আসনের এনসিপি প্রার্থী সারজিস আলম।

জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা জানিয়েছেন সারজিস।

এদিন বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন সারজিস। উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “সকাল থেকে যে অবাধ ও সুষ্ঠু পরিবেশ রয়েছে, তা বিকেল পর্যন্ত বজায় থাকলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা সুস্থ ভোটে সর্বাত্মক সহযোগিতা করবো এবং অন্যদের কাছ থেকেও একই সহযোগিতা প্রত্যাশা করি”।

সারজিস জানান, উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক ‘শাপলা কলি’-তে তিনি ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করেছেন।

তিনি বলেন, “একটি অভ্যুত্থানের পর হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন আশা নিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভোট দিচ্ছি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। জনগণের ভোট ও মতামতের প্রতি আস্থা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকা জরুরি।

এ জন্য পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, “সব রাজনৈতিক দলের ন্যূনতম উদার মানসিকতা ও নেতাকর্মীদের সহনশীল আচরণ নিশ্চিত হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।”

তিনি অভিযোগ করে বলেন, বিগত কয়েক দিনে পঞ্চগড়-১ আসনে কিছু বিএনপি নেতাকর্মীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে বাধা, হুমকি ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টির ঘটনা দেখা গেছে। তবে নির্বাচনের দিনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা