× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৮

পোলিং এজেন্ট প্রবেশে বাধার অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮ এএম

সেনাবাহিনীর একটি দল  ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সেনাবাহিনীর একটি দল ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের এক পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে শাপলা প্রতীকের দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট গোলাম মোস্তফার সঙ্গে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলা প্রতীকের পক্ষে নিয়োজিত পোলিং এজেন্ট  গোলাম মোস্তফা। তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। কিন্তু এখনও আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছু বলছে না বলে অভিযোগ করেন তিনি।

পরে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা