× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে মেঘনা আলমের খোলা চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮ পিএম

মেঘনা আলম। ছবি: ফেইসবুক থেকে

মেঘনা আলম। ছবি: ফেইসবুক থেকে

নির্বাচনি নিরাপত্তা নিয়ে বৈষম্য ও অবহেলার অভিযোগ তুলে প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

জাতীয় নির্বাচনকে ঘিরে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি দাবি করে তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে আমার নিরাপত্তা বিষয়ে যে চরম অবহেলা ও বৈষম্য প্রদর্শন করা হচ্ছে, সে বিষয়ে আমি আপনার সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি”।

একই দিনে বহু নতুন এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতাকে গানম্যান প্রদান করা হয়েছে অভিযোগ জানিয়ে তিনি বলেন, “আমি একজন সংসদ সদস্য প্রার্থী, দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ আসনের একমাত্র নারী প্রার্থী, যিনি অন্যদের তুলনায় অধিক পরিচিত এবং যাঁর বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির হুমকি রয়েছে। সেই সঙ্গে নারীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, তবুও আমি কোনো ধরনের নিরাপত্তা সহায়তা পাইনি”।

মেঘনা আলম বলেন, “স্পেশাল ব্রাঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে তারা আমার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন এবং উদ্বিগ্ন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন ছাড়া তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না”।

চিঠিতে তিনি আরও দাবি করেন, অতীতে কোনো মামলা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি নথি ছাড়া তাঁকে বেআইনিভাবে আটক করা হয়েছিল, যা জনসমক্ষে আলোচিত হয়েছে।

জেনেশুনে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহ না করুন, নির্বাচনি প্রক্রিয়ায় আমার বা আমার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি শারীরিক বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হন, তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর। বিশেষ করে স্বরাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার ওপর, যাকে আমি সরাসরি বিষয়টি অবহিত করেছি”।

পাশপাশি অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন মেঘনা আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা