প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭ পিএম
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে মঙ্গলবার বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভী আহমেদের ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান জানান, রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র : বাসস