× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাঁয়ে, নারীপক্ষ লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাঁয়ে, নারীপক্ষ লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কর্মজীবী নারীদের নিয়ে ‘অবমাননাকর ও বিদ্বেষমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘নারীপক্ষ’। 

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে রবিবার একটি স্মারকলিপি দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিকে সমর্থন জানিয়ে ১০জন নারী সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান তার ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়, বরং দেশের কোটি কোটি শ্রমজীবী, আত্মমর্যাদাশীল ও অবদানশীল নারীর শ্রম, সম্মান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি”। 

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে জামায়াতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সে বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, “ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এমন বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রামাণ্য তথ্য বা স্বচ্ছ তদন্তের ফলাফল এখনো পর্যন্ত জনসমক্ষে উপস্থাপিত হয়নি”।


সিইসির সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনটির বিক্ষুব্ধ নারী নেত্রীরা জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলসহ চার দফা দাবি জানান।

সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, “উনি (সিইসি) বলেছেন, উনি নির্বাচন কমিশনারদের সাথে বসবেন, বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন”। 

সিইসি সঙ্গে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা ও আইনজীবী এবং অধিকার কর্মী তাবাসসুম মেহেনাজ মিমি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা